রাজনৈতিক বিবেচনা নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে: আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠায় গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি তার কার্যক্রমের জন্য জবাবদিহির কাঠামোও থাকতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্...