রূপচর্চায় খরচ কমবে
দেশীয় শিল্পের বিকাশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় স্কিন কেয়ার এবং বিউটি প্রোডাক্টস শিল্পের কাঁচামাল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এই প্রস্তাব তুলে ধরেন। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের ২টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। আজ জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার জীবনের প্রথম ব...