শরীয়তপুরের বিএনপি নেতাকে শোকজ
ছাত্র-জনতার অভ্যুত্থান দিবসে শরীয়তপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ও এনসিপি নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এতে বলা হয়, ৫ আগস্ট অনুষ্ঠিত ‘জুলাইযোদ্ধাদের সমাবেশ’ অনুষ্ঠানে মাহবুব মোর্শেদ টিপু মাদবরের বিরুদ্ধে দলীয় আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাঁর...