বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া ও প্রশাসনিক ব্যয়-সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে সমকালে গত ৭ মে ‘নিয়োগপ্রার্থী নিজেই আবেদন যাচাইকারী’ এবং ৮ মে ‘বাংলোয় থেকে বাড়ি ভাড়া গ্রহণ, তহবিলের টাকায় স্ত্রীর শাড়ি’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। নিচে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ও প্রতিবেদকের বক্তব্য তুলে ধরা হলো: ১. আবেদন যাচাই-বাছাই কমিটির সদস্য নিজেই প্রার্থী প্রতিবাদপত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন যাচাই-বাছাই কমিটির কোনো সদস্য যদি নিজেই কোনো পদের...