ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয়জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুস্তাক,সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার,সাজ্জাদ হোসেন, মমিন উজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের সাংগঠ...