বাবার স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৪৬ বছর পর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চাঁদপুরের খোর্দ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক এলাকার খোর্দ্দ খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। শনিবার দীর্ঘ ২০ বছর পর চাঁদপুর সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে সমাবেশে বক্তব্য রাখেন। এদিকে চাঁদপুরে প্রধানমন্ত্রীর দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন। এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড ব...