সব কাজে একই এআই নয়
তথ্য সাজানো, চটজলদি স্লাইড বা তথ্যের বিন্যাসে ভালো কাজ করে চ্যাটজিপিটি। অন্যদিকে গবেষণা, সহজ করে লেখা ও অনুবাদের জন্য নোটবুক-এলএম বেশ কার্যকর। ডকুমেন্টকে সহজ করা, গল্পের ছলে জটিল বিষয়কে সহজ করে লেখা– এসব কাজ দক্ষতার সঙ্গে সম্পাদনা করে ক্লড। আগে কাজের ধরন বুঝে কোন টুলটি যথাযথ হবে, তা নির্বাচন করার পরই এগোতে হবে। লিখেছেন সাব্বিন হাসান চলতি সময় এখন এআই ট্রেন্ডের নিয়ন্ত্রণে। যেন এটি দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। চ্যাটজিপিটি, জেমিনির মতো এআই টুল এখন অনেকেই কোনো না কোনো কাজে ব্যবহার করেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা অফিস অ্যাপের মতো সব টুলে ইমেইল লেখা, মিটিং সামারি তৈরি, শিডিউল প্ল্যানিং, এমনকি...