পশ্চিমবঙ্গে ২৭ কিলোমিটার জমি বিএসএফকে হস্তান্তর
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিওপি স্থাপনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রথম দফার জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম মন্ত্রিসভা বৈঠকের ১০ দিনের মধ্যে বিএসএফকে আনুষ্ঠানিক জমি হস্তান্তরের এ প্রক্রিয়া শুরু হলো। বুধবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এ প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় বর্ডার আউটপোস্ট নির্মাণ ও কাঁটাতারের বেড়ার জন্য নির্ধারিত ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে আছে ৯ জেলার ৩২ একর সরকারি খাসজমি। এ ছাড়া আছে ব্যক্তিগত বা কেনা জমিও। পাঁচ জেলায় ৪৩ একর ব্যক্তিগত...