বড়ছড়া থেকে অবাধে সিলিকা বালু লুট
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে বড়ছড়া থেকে সরকারিভাবে ইজারা বন্ধ থাকার পরও স্থানীয় একটি সিন্ডিকেট চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এদিকে পরিবেশ বিপর্যয় রক্ষায় বালু উত্তোলন বন্ধে আগামী রোববার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, আগে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করত। অবাধে বালু তোলার ফলে বিশেষ করে সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বরমচাল...