বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়ন
দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে আধুনিকায়ন করা হলো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি। উন্নত পরিবেশ ও পরিসরে নির্বিঘ্নে বইপড়ার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে আরও সম্প্রসারিত করতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নিয়েছে বিকাশ। সেখানে সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়েছে। সাত দশকের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এই লাইব্রেরি আধুনিকায়নের ফলে অর্ধশত শিক্ষার্থী একসঙ্গে বসে বই পড়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা সদস্য কার্ডের মাধ্যমে...