হামের কালো মেঘের আড়ালে উৎসবের আলো
সামাজিক ও ঐতিহাসিক বিবর্তনের অভিজ্ঞতা থেকে মনে করি, আমার ঈদ উদযাপন এখন বহুমাত্রিক। পারিবারিক ও পেশাগত কারণে দেশের বিভিন্ন অঞ্চল এবং ভিন্ন সামাজিক পরিবেশে ঈদ করেছি। শহরের ঈদে যেমন আধুনিকতা, ব্যস্ততা ও আড়ম্বর বেশি দেখছি, তেমনি গ্রামের ঈদে আন্তরিকতা, পারস্পরিক যোগাযোগ ও ঐতিহ্যের ছোঁয়া পেয়েছি। কোথাও ঈদ আনন্দের উৎসব, আবার কোথাও এটি পারিবারিক পুনর্মিলনের উপলক্ষ। সময়ের পরিবর্তনের সঙ্গে ঈদ উদযাপনের ধরনেও পরিবর্তন এসেছে। আগে আত্মীয়স্বজনের বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ের প্রচলন বেশি ছিল। এখন প্রযুক্তির কারণে অনেক শুভেচ্ছাই সীমাবদ্ধ হয়েছে মোবাইল ফোন বা সামাজিক মাধ্যমে। এ ছাড়া অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পার...