রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান দালোত
বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার অধরা এই ট্রফি জয়ের জন্য আসন্ন বিশ্বকাপকে শেষ সুযোগ হিসেবে ধরা হচ্ছে। পর্তুগালের ডিফেন্ডার দিয়োগো দালোত বলছেন, বিশ্বকাপ জিতে এই মহাতারকার ফুটবল ক্যারিয়ারের সুন্দর সমাপ্তির জন্য সবরকম চেষ্টাই তারা করবেন। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলার অপেক্ষায় ৪১ বছর বয়সী রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবলের সবুজ আঙিনায় এখনও দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তিনি ফর্মে থাকায় পর্তুগালকে বিশ্বকাপের ফেভারিটদের একটি হিসেবে দেখা হচ্ছে। কাজেটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দালোত বললেন, পুরো বিশ্ব চ...