নেদারল্যান্ডসে মসজিদে হামলা, বিয়ারের বোতল নিক্ষেপ
নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি মসজিদে হামলা করে ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা মসজিদের দেওয়ালে বিয়ারের বোতল ছুড়ে মেরেছে এবং ভবনের সম্মুখভাগে প্রস্রাব করে চরম অবমাননা করেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)। শুক্রবার এক বিবৃতিতে আইএসএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে রটারড্যামের মেভলানা মসজিদে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হামলা চালায়। সংস্থাটির দাবি, হামলাকারীরা মসজিদের মোজাইক দেয়াল ভাঙচুর করে। এছাড়া তারা মসজিদ ভবনের দিকে বিয়ারের বোতল নিক্ষেপ করে এবং ভবনের দেয়ালে প্রস্রাব করে। আইএস...