জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ শনিবার এ শ্রদ্ধা জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস, দেশপ্রেম ও নেতৃত্বের মাধ্যমে জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধকালীন বীরত্বপূর্ণ ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন ও পুনর্গঠনে তাঁর অবদান বাংলাদেশের...