মেসিসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্টের তথ্য ফাঁস
বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই জয় উদযাপনের মধ্যেই জানা গেল, লিওনেল মেসিসহ আর্জেন্টিনার স্কোয়াডে থাকা সকল ফুটবলারের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গেছে। রয়টার্স জানায়, মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে অফিসিয়াল টিম শিটে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হয়। সেই তালিকায় খেলোয়াড়দের পাসপোর্ট নম্বরও সংযুক্ত ছিল। নিয়ম অনুযায়ী, গণমাধ্যম ও জনসাধারণের কাছে সরবরাহের আগে পাসপোর্ট নম্বরসহ সংবেদনশীল তথ্য গোপন বা ঝাপসা করে দেওয়া হয়। কিন্তু এবার সেই সতর্কতা মানা হয়নি। এর ফলে মেসিসহ...