শহীদ জিয়ার মতো দেশ প্রেমিক নেতৃত্ব দরকার: আনু এমপি
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ প্রেম, সততা ও নৈতিকতার জন্য গ্রাম-গঞ্জে সকল জায়গায় জিয়াউর রহমান নাম উচ্চারিত হচ্ছে। তার মৃত্যুর ৪৫ বছর পরেও নাম মুছে ফেলা যায়নি। তাই শহীদ জিয়ার মতো দেশ প্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।’ শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিংড়া পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব...