আর্থিক দুরবস্থা, অভিনেত্রীকে রাস্তায় দেখে হেফাজতে নিল পুলিশ
একসময় চলচ্চিত্র অঙ্গনের সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিত ছিলেন মিতালি শর্মা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে অল্প সময়ের মধ্যে নির্মাতা-প্রযোজকদের নজর কাড়েন। কিন্তু সময়ের সঙ্গে কাজ কমে যাওয়ায় তার জীবন নাটকীয়ভাবে বদলে যায়। এমনকি রাস্তায় তাকে ভিক্ষা করতেও দেখা গেছে বলে অনেকেই দাবি করেছেন। ভোজপুরি অভিনেত্রী মিতালি শর্মাকে কেরিয়ারের শুরুতে একজন অত্যন্ত সম্ভাবনাময় মুখ হিসেবেই ইন্ডাস্ট্রিতে মনে করা হত। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি কাজ তাকে পরিচিতি এনে দিয়েছিল। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লি থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান মিতালি। এরপর তিনি পরিবারের থেকেও অনেকটা দূরে স...