‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলেন রুমিন ফারহানা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনীর আয়োজন করেছিলো। কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিটির প্রদর্শনী স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে শিল্প-সংস্কৃতির মানুষেরা ক্ষোভ প্রকাশ করছেন। এ ঘটনায় প্রতিবাদে সোমবার জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা মানববন্ধনের ডাক দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে বিকেল ৪ টা ১৫ মিনিটে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। সেখানে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘‘বনলতা এক্সপ্রেস’ মু...