সব সময় চেয়েছি ভিন্ন ভিন্নভাবে পর্দায় আসতে: সাবিলা
অভিনেত্রী সাবিলা নূর। টানা তিন ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত তিনটি সিনেমা। এবার ঈদে প্রেক্ষাগৃহে চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। এতে দ্বিতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন তিনি। ‘রকস্টার’ সিনেমাসহ অভিনয় ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে সমকালের সঙ্গে কথা হয় তাঁর সঙ্গে। পরপর তিন ঈদে আপনার অভিনীত সিনেমা মুক্তি পেল। কেমন লাগছে বিষয়টি? বিষয়টি অবশ্যই আমার জন্য আনন্দের। ‘তাণ্ডব’ দিয়ে সিনেমায় আমার অভিষেক হয়। এরপর দুই ঈদেই সিনেমাতে অভিনয় করার সৌভাগ্য হলো। এটা নিঃসন্দেহে ভালো লাগার। এরমধ্যে দুই ঈদে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আর এক ঈদ শরিফুল রাজের...