কৃষিতে সার নির্ভরতা, প্রতিবন্ধকতা ও নীতিগত সমাধান
দেশে কৃষির ইতিহাস মূলত টিকে থাকার সংগ্রাম থেকে উৎপাদনশীলতা ও আধুনিকতার দিকে উত্তরণের এক দীর্ঘ পথচলা, যেখানে স্বাধীনতা পরবর্তী সময়ের খাদ্যসংকট, প্রাকৃতিক দুর্যোগ, সীমিত প্রযুক্তি এবং অবকাঠামোগত দুর্বলতার মধ্য দিয়েও ধীরে ধীরে উন্নত কৃষিতে রুপান্তরিত হচ্ছে। এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে ছিল কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবিত কৃষি প্রযুক্তির সম্প্রসারণ যেমন: গুণগতমানসম্পন্ন বীজ, সেচ ব্যবস্থা, রাসায়নিক সারের ব্যবহার এবং সরকারের কৃষি বান্ধব নীতি কৌশল, যা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে সবুজ বিপ্লব নামে যা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও ভারত বা মেক্সিকোর মতো দেশে সবুজ বিপ্লবের সূচনা আ...