গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
গোপালগঞ্জের ঢাকা-বরিশাল মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কামাল (৩০)। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দেয়। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি বাস ওই বাসটিকে সজোরে ধাক্কা মারে। এতে উভয় বাসের যাত্র...