মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের উত্তরাংশে মিরসরাই ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। হাইওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মজিবুল হক বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়...