কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ মিছিল করা হয়। এ সময় পুলিশ ৪৫ জনকে আটক করেছে। এ ছাড়া মিছিলের জন্য ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দের দাবি করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী বাস ও মাইক্রোবাসে এসে মহাসড়কে নেমেই মিছিল শুরু করেন। তারা ব্যানার, ফেস্টুন নিয়ে ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সদর দক্ষ...