বিয়ের ১৫ বছর পর ভাঙে সংসার, প্রাক্তনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
দীর্ঘ ১৬ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন পশ্চিমবঙ্গের তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালি। চলতি বছরের শুরুতে বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলেও তাদের সম্পর্কের সমীকরণ তিক্ততার পথে যায়নি। স্বামী-স্ত্রীর সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্ব অটুট রয়েছে বলে জানালেন মাহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিচ্ছেদের পর তাদের সম্পর্ক খারাপের দিকে না গিয়ে আরও পরিণত ও সুন্দর হয়েছে। এখন জয় তার অন্যতম প্রিয় বন্ধু। মাহি আরও জানান, তাদের মধ্যে কোনও ধরনের মনোমালিন্য বা তিক্ততা নেই। শুধু তাই নয়, দুই পরিবারের মধ্যেও আগের মতোই সুসম্পর্ক বজায় রয়েছে। এখনও মাহির বাবা জয়ের বাড়িতে যান, একসঙ্গে সময় কাটান এবং পার...