নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. আব্দুল খালেক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেজু আমতলী সীমান্তের ৩৯ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আব্দুল খালেক উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. আনুর ছেলে। তিনি সীমান্তে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কক্সবাজারের বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেজু আমতলী বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্ব...