বিদ্যালয়ে অর্থায়ন এবং বাস্তবতার ফারাক
চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম কয়েক বছর আগে। তৃতীয় শ্রেণির এক মেয়ে বলছিল, ‘স্যার, লাইব্রেরিতে গল্পের বই থাকলে আমি প্রতিদিন পড়তাম।’ লাইব্রেরিই নেই। স্কুলে এসএলআইপি (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান)-এর বরাদ্দ আছে। সেই টাকায় গল্পের বই কেনার নিয়ম নেই। এই একটা গল্পে এসএলআইপির পুরো সংকটের চিত্র আমাদের সামনে চলে আসে। স্কুলকে বলা হয়েছে– তোমার উন্নতির পরিকল্পনা কর। কিন্তু কী কিনবে, কতটুকু কিনবে, কীভাবে কিনবে; সব কিছু ঠিক করে দেওয়া হয়েছে ঢাকা থেকে। শেখার মান ও অর্থায়নের ফাঁক ইউনিসেফ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পিপিআরসির (পাওয়ার অ্যান্...