আফগানিস্তানে ভারতের ‘মদদপুষ্ট’ ২৬ জনকে হত্যার দাবি পাকিস্তানের
আফগানিস্তানে সীমান্তবর্তী ‘সন্ত্রাসী আস্তানা’গুলোতে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বুধবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এমন দাবি করেছেন। এর আগে তালেবান সরকার বলেছিল, হামলায় তিনটি প্রদেশে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আতাউল্লাহ তারার লিখেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর পরিকল্পনাকারীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ভারতের মদদপুষ্ট ২৬ জন নিহত হয়েছে। ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ বা টিটিপিকে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে &lsq...