মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা, নতুন সংঘাতের শঙ্কা
হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে ইরানের কেশম দ্বীপ, সিরিক বন্দর, বন্দর আব্বাস ও জাস্কের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি অ্যাপাচি হেলি...