যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে দেশে ফিরলেন আরতান, বীরের সম্মান দিল সোমালিয়া
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে সোমালিয়ায় ফিরে গেছেন রেফারি ওমর আবদুলকাদির আরতান। বুধবার ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৌঁছান তিনি। দেশে ফেরার পরই বিমানবন্দরে তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নিয়েছে উল্লসিত জনতা। বিশ্বকাপে দায়িত্ব পেলে ইতিহাস গড়তেন আরতান। তিনিই হতেন প্রথম সোমালি রেফারি, যিনি ফুটবলের সবচেয়ে বড় আসরে ম্যাচ পরিচালনার সুযোগ পেতেন। কিন্তু তিনি ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। স্বপ্নভঙ্গের কষ্ট নিয়ে দেশে ফেরা এই সোমালি রেফারিকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন অসংখ্য সমর্থক। ফুল ও শুভেচ্ছায় সিক্ত করে তাকে...