মুলতবি ছাড়াই চলবে পল্লবীর শিশু হত্যার আপিল শুনানি
উচ্চ আদালতে পল্লবীর শিশুসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে। রাষ্ট্রপক্ষ থেকে মামলার শুনানিতে কোনো মুলতবি আবেদন করা হবে না। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে পল্লবীর শিশু হত্যায় আপিল মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। তিনি নিজে এই হত্যা মামলার শুনানি করবেন। এর আগে গত বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার থেকে বিচারপতি ভীষ্ম...