বেনজীর আহমেদ দুবাইয়ে আটকের বিষয়টি সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার বিষয়টি সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ কথা জানান তিনি। সংসদ অধিবেশন সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত থেকে ই-মেইল দিয়ে জানানো হয়েছে, দুর্নীতির মামলায় বেনজীর আহমদকে আটক করা হয়েছে। দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইতে এলে বেনজীর আহমেদকে গ্রেপ্তার ...