চাপ কাটিয়ে নির্ভার স্কটিশ কোচ
অনেক স্বপ্ন নিয়েই ২৮ বছর পর প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে স্কটল্যান্ড। কিন্তু টুর্নামেন্টে একই গ্রুপে ব্রাজিল ও মরক্কো থাকায় কার্যত একটি ম্যাচেই জয়ের সুযোগ ছিল স্কটিশদের। হাইতির বিপক্ষে সেই সুযোগটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন কোচ স্টিভ ক্লার্কের শিষ্যরা। ১-০ গোলের জয়ে টুর্নামেন্টে ৩৬ বছরের জয়খরা কাটিয়েছে ‘দ্য টার্টান আর্মি’। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের পর টুর্নামেন্টের চাপ যেন একদম কাটিয়ে উঠেছেন স্টিভ ক্লার্ক। সাত বছর আগে স্কটল্যান্ড কোচের দায়িত্ব পাওয়ার পরই একঝাঁক খেলোয়াড়কে নিজ হাতে গড়ে তুলেছেন ক্লার্ক। তাঁর হাত ধরেই ২৩ বছর পর প্রথমবারের মতো উয়েফা ইউরোতে সুযোগ করে নেয় স্কটল্যা...