ঈদের সিনেমা নিয়ে ফিরছেন প্রিয়তমার প্রযোজক-পরিচালক জুটি
'প্রিয়তমা' ও 'রাজকুমার' দুই ছবি প্রযোজনা করেছিলেন আরশাদ আদনান, পরিচালনায় করেছিলেন হিমেল আশরাফ। দুটি ছবিতে ছিলেন শাকিব খান। এই ছবি দুটি ২০২৩ ও ২০২৪ পরপর মুক্তি পেয়েছিল। আবারও আরশাদ আদনান-হিমেল আশরাফ ফিরছেন। আজ এক স্ট্যাটাস এই ফেরার ঘোষণা দিলেন আরশাদ আদনান। হিমেল আশরাফকে নিয়ে এক ছবি পোস্ট করে তিনি লেখেন, আগেই বলেছি, বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের জন্য বড় এবং চমকপ্রদ কিছু করার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে সেই যাত্রার প্রস্তুতি।ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা ফিরছি নতুন এক গল্প নিয়ে। যেখানে থাকবে পারিবারিক সম্পর্...