অভিযুক্তের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার সময় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) গাড়িসহ প্রশাসনের একাধিক যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু প্রথম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। সন্ধ্যার পরও সে বাড়ি না ফেরায় পরিবার...