হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা এখন মেসিও
আলজেরিয়ার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিকটি তুলে নিলেন লিওনেল মেসি। ম্যাচের ৭৬ মিনিটে আলজেরিয়ার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ফুটবলের রাজকীয় রেকর্ডের এভারেস্টে পা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে এটি মেসির ১৬তম গোল। আর এই জাদুকরী গোলের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেললেন বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মানির সাবেক কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপ আসরে এখন যৌথভাবে সর্বাধিক গোলদাতা মেসি। এতদিন পর্যন্ত এককভাবে এই অর্জনের মালিক ছিলেন ক্লোসা। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচের ১৭ মিনিটে মেসির গোলে এগিয়ে...