শিশু আয়াত হত্যায় আসামি আবিরের ফাঁসি
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার পর খণ্ড-বিখণ্ড করে মরদেহ সাগর পাড় ও খালের পাশে ফেলে দেওয়ার মামলায় প্রতিবেশী আবির আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস বুধবার এ রায় ঘোষণা করেন। সাড়ে তিন বছর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয় চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার ওই শিশু। এ ঘটনায় ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটির পরিবার। পরে পরিবারের আবেদনে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, শিশুটিকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন তাদের বাসার ভাড়াটে বাসিন্দা মো. আবির। ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর আদালতে দে...