এই পরিস্থিতি টেকসই ভবিষ্যতের জন্য বড় বাধা
দেশের উন্নয়নযাত্রায় পরিবার পরিকল্পনা কর্মসূচির বড় অবদান ছিল। স্বাধীনতার পর থেকে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুমৃত্যু কমানো এবং নারীর ক্ষমতায়নে এই কর্মসূচির অবদান অসামান্য। বাংলাদেশ যে আজ জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগ পেয়েছে, এর পেছনে পরিবার পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার পরিকল্পনা কর্মসূচির সফল বাস্তবায়নের কারণে দেশের মোট প্রজনন হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। পাশাপাশি বাড়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার। একসময় পরিবার পরিকল্পনায় বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। উদ্বেগের বিষয়, এক দশকের বেশি সময় ধরে এই খাতে এক ধরনের স্...