মেক্সিকোর বর্ণিল ঢেউয়ে পর্দা উঠল বিশ্বকাপের
অবশেষে ফুরাল অপেক্ষার প্রহর। ৪০ দিনের ফুটবল উৎসবের সূচনা হলো মেক্সিকোতে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শাকিরা-বার্না বয়ের পারফরম্যান্সের মধ্য দিয়ে পর্দা উঠল বিশ্বকাপের ২৩তম আসরের। উদ্বোধনের কিছুক্ষণ পরই যৌথ আয়োজক মেক্সিকোর মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটিতে শুরু হয়ে পরের দিন টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে বর্ণাঢ্য ত্রিমাত্রিক উদ্বোধন হবে। উদ্বোধন অনুষ্ঠান আলাদা তিনটি শহরে হলেও ভাবনাটা এক ও অভিন্ন– আয়োজক তিন দেশের সংস্কৃতি তুলে ধরে বৈশ্বিক মেলবন্ধ তুলে ধরাই যার লক্ষ্য। মেক্সিকো সিটির উদ্বোধন অনুষ্ঠানে যেমন আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐ...