ভারতীয় কফ-সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল বিশেষ একটি ভারতীয় কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। শনিবার সকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশনসংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যা ব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল। রাত ১১টা ৫০ মিনিটের দিকে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতর থেকে ৩৫০ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করা...