বাবা দিবসে দোলার ‘বাবার ছায়া’
বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রকাশ হলো কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ, সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। বাবা হারানোর দুই বছর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি তৈরি করেছেন দোলা। গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে বাবার অনেক স্মৃতি নিয়ে কথা বলতাম। একপর্যায়ে উনাকে বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করি। প্রথমে তিনি বিষয়টিকে কঠিন বললেও, আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে পরদিনই চমৎকার এই লিরিকটি পাঠান। গানটি মূলত আমার জীবনের এক প্রামাণ্য চিত্র।’ দোলা...