ধর্ষণের আলামত, মামলায় আসামি নেই
রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় চারদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ায় প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় রোববার শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। নিহত শিশুটির বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামে। তার বাবা পেশায় কৃষক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লাশ উদ্ধারের সময় শিশুটির দুই চোখ মারাত্মকভাবে জখম ছিল এবং ভেতরের দিকে প্রায় এক ইঞ্চি দেবে গিয়েছিল। মাথার পেছনে রক্ত জমা...