সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র
পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে পানির অভাবে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। তাই বৃষ্টির আশায় দিন গুনছে কেন্দ্র কর্তৃপক্ষ। ২৩০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে দুটি চালু রয়েছে। ইউনিট দুটি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে মাত্র ৬০ মেগাওয়াট বিদ্যুৎ। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানির স্তর স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় একাধিক ইউনিট চালু রাখা সম্ভব হচ্ছে না। কোরবানির ঈদের পর সামান্য বৃষ্টিপাত হওয়ায় একটি অতিরিক্ত ইউনিট চালু করা হয়। বর্তমানে কেন্দ্রের ২ ও ৩ নম্বর ইউনিট চ...