সমন্বয়হীনতায় অকেজো ৩০ লাখ সোলার হোম সিস্টেম, পাকিস্তানের অভিজ্ঞতায় নীতি সংস্কারের তাগিদ
মাঠপর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া জাতীয় গ্রিড সম্প্রসারণ করায় দেশে স্থাপিত প্রায় ৬০ লাখ সোলার হোম সিস্টেমের অর্ধেকই এখন অকেজো হয়ে পড়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নীতিগত সমন্বয়হীনতার কারণে এই খাতের বিপুল বিনিয়োগের বড় অংশ অকার্যকর হয়ে পড়েছে, একই সঙ্গে নষ্ট ব্যাটারি ও প্যানেল নতুন পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘পাকিস্তানে সৌর বিপ্লব: জাতীয় বাজেটের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য শিক্ষা’ শীর্ষক সংলাপে এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন...