দ্বিতীয় বলে তানজিদের বিদায়, রিভিউতে বাঁচলেন শান্ত
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বার্টলেটের তোপে কোনো রান তোলার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৩ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন এই ওপেনার। ফলে খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তানজিদকে ফেরানোর পরের বলে আরও এক উইকেট পেতে পারতেন বার্টলেট। এবার তার বলে ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কিন্তু নিজের ফলো-থ্রু শেষ করে বলটি আর তালুবন্দী করতে পারেননি বার্টলেট। জীবন পান শান্ত। তবে পরের ওভারে শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অজি বোলার। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। পরে টিভি রিপ্লে ও ট্র্...