চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার সিএমসিসিআই নেতাদের
সব ব্যবসায়ীকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (সিএমসিসিআই) নেতারা। গতকাল শনিবার সিএমসিসিআইর বার্ষিক সাধারণ সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। ৎসিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, পরিচালকদের মধ্যে মোহাম্মদ শাহাবুদ্দিন আলম, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এম. সোলায়মান, অ...