জ্ঞান, গবেষণা ও ঐতিহ্যের বাতিঘর
একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার মানদণ্ড নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো তার গ্রন্থাগার ব্যবস্থা। গ্রন্থাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়; এটি জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ বিকাশের প্রাণকেন্দ্র। বাঙালি জাতির জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বাংলাদেশের বৃহত্তম একাডেমিক গ্রন্থাগার হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করে এই ঐতিহ্যবাহী গ্রন্থাগার। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি শুধু বাংলাদেশের নয়, বরং বিশ...