সন্তান হারানোর শোক নিয়েই বিশ্বকাপ খেলবেন তিনি
নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে ব্যস্ত সময় পার করছিলেন কোডি গাকপো। এর মধ্যেই এক হৃদয়বিধারক খবর পান লিভারপুলের এই ডাচ তারকা। গর্ভাবস্থায় মারা যায় তাদের অনাগত সন্তান। তবে সন্তান হারানোর সেই শোক সঙ্গী করেই নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোডি। ‘এফ’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। শেষ বত্রিশে ডাচদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কো। আগামী ৩০ জুন বাংলাদেশ সময় ৭টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে। শনিবার গাকপোর স্ত্রী সামাজিক মাধ্যমে তাদের...