বিরোধী দলকে দুর্বল করার প্রবণতা চলছে
বিরোধী দলকে দুর্বল করার প্রবণতার সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা চমৎকার প্রবণতা লক্ষ্য করছি। প্রায় সবাই কুচিকুচি করে কাটার পরে বলেন, এগুলো ছাড়েন, আমাদের সঙ্গে চলে আসেন। আমরা ওই কুচিকুচি করার জন্য আসি নাই। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেছেন। তিনি বলেন, এর অর্থ এই নয় যে, সরকারি দল যা চাইবে, বিরোধী দল সেটাই সমর্থন করবে। আবার বিরোধিতার খাতিরে সবকিছুর বিরোধিতাও করা উচিত নয়। সরকারি দলের বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সংগত সব বিষয়ে সরকারকে সহযোগিতা করার ম...