শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে হওয়া আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে কাতার। এ খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ঘটেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশেরও বেশি কমে ব্যারেল প্রতি ৭১ ডলারের নিচে নেমে গেছে। এর ফলে আন্তর্জাতিক এই মানদণ্ডটি (বেঞ্চমার্ক) যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধ-পূর্ববর্তী দামে ফিরে এসেছে। আগস্ট মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারসের দাম কমে ব্যারেল প্রতি ৭০.৮২ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। গত ৩০ এপ্রিলে যুদ্ধ-পরবর্ত...