কাঁঠালবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। দগ্ধরা হলেন—জুয়েল (২০), রানা (২২) ও পারভেজ (২১)। তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাংখালি (ভাঙ্গাখালি) এলাকায়। তারা কাঁঠালবাগানের একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। ফার্নিচার ব্যবসায়ী রাজি মিয়া জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ৪৪/এ নম্বর ভবনের নিচতলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন অগ্ন...